হাম: ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে স্বজনদের

বিডি নিউজ ২৪ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:১৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় প্রতিদিনই এমন মৃত্যু আতঙ্ক বাড়াচ্ছে চিকিৎসাধীন শিশুদের স্বজনের।


মৃত ৮ মাস বয়সী শিশুটিকে বুধবার দুপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল, আর বিকালেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।


শিশুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনার বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ এ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও