২০ হাজার কোটি টাকার রাজস্ব সম্ভাবনা সত্ত্বেও সম্পদ কর বাতিল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১১:৫৩

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরাসরি ‘সম্পদ কর’ চালুর প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে নতুন কোনো কর ব্যবস্থার পরিবর্তে পুরোনো সারচার্জ ব্যবস্থাই বহাল থাকছে। এনবিআরের এই পিছটানের কারণে সরকার বছরে অন্তত ৯ থেকে ১০ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে যাচ্ছে। অথচ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা মানদণ্ড অনুসরণ করে যদি এই সম্পদ কর পুরোপুরি বাস্তবায়ন করা যেত, তাহলে রাজস্ব আদায় ২০ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব হতো বলে মনে করছে খোদ এনবিআর।


অন্যদিকে, দেশের আয়কর খাতে বড় ধরণের কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবারের বাজেটে। এর অংশ হিসেবে ন্যূনতম কর ও উৎসে করের মধ্যে একটি যৌক্তিক সমন্বয় করা হবে। পাশাপাশি করদাতাদের স্বস্তি দিতে যুক্ত হচ্ছে ‘অটোমেটিক রিফান্ড’ বা স্বয়ংক্রিয়ভাবে কর ফেরতের সুবিধা। এর ফলে কোনো করদাতা যদি ভুলবশত বা নিয়ম অনুযায়ী অতিরিক্ত কর জমা দিয়ে থাকেন, তবে কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই মাত্র ৩ মাসের মধ্যে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে তার কাছে ফেরত চলে আসবে।


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধনীদের কাছ থেকে বেশি কর আদায় এবং অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে প্রচলিত সারচার্জ ব্যবস্থা বাতিল করে সরাসরি ‘সম্পদ কর’ চালুর একটি পরিকল্পনা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই উদ্দেশ্যে এনবিআর কর্মকর্তারা বিভিন্ন দেশের সম্পদ করের মডেল বিশ্লেষণ করে সরকারের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছিলেন। নতুন এই প্রস্তাবনার মূল লক্ষ্যই ছিল কর ব্যবস্থার পুরোনো চিত্র বদলে ফেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও