এক মাস পরই রপ্তানি আয়ে হোঁচট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ২১:২০

এক মাস বাড়ার পর আবার রপ্তানি আয় নেতিবাচক ধারায় ফিরে গেছে। সবশেষ মে মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ।


সদ্য শেষ হওয়া মে মাসে পণ্য রপ্তানি করে ৪৪০ কোটি ২৮ লাখ (৪.৪০ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই মাসে আয় এসেছিল ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলার।


টানা আট মাস কমার পর গত এপ্রিলে পণ্য রপ্তানিতে হঠাৎ বড় উল্লম্ফন হয়েছিল; আগের বছরেরে একই সময়ের চেয়ে ৩৩ শতাংশ বেড়ে আয় এসেছিল ৪০০ কোটি ৯৯ লাখ ডলার।


বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করে।


এতে দেখা যায়, শুধু একক মাস নয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসের (জুলাই-মে) হিসাবেও রপ্তানি থেকে আয় কমেছে। আগের অর্থবছরের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ কমে মোট আয় হয়েছে ৪ হাজার ৩৮০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৪৯৪ কোটি ৬০ লাখ ডলার।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক থেকে আয় কমায় মে মাসে রপ্তানি আয় কমেছে। এ মাসে পোশাক রপ্তানি থেকে ৩৫৯ কোটি ৪১ লাখ (৩.৫৯ বিলিয়ন) ডলার আয় হয়েছে, যা গত বছরের একই মাসের চেয়ে ৮ দশমিক ২৯ শতাংশ কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও