ঘানার বিশ্বকাপ দলে নেই কুদুস-সালিসু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১৭:১১
একের পর এক খেলোয়াড়ের চোটে দলই ঘোষণা করতে পারছিলেন না ঘানা কোচ কার্লোস কেইরস। ফিফার দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে যে দল দিল ঘানা তাতে চোটের জন্য জায়গা হয়নি দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মেদ কুদুস ও মোহাম্মেদ সালিসুর।
প্রীতি ম্যাচে মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে খেলবে ঘানা। এর আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেন পর্তুগিজ কোচ কেইরস। ধারণা করা হচ্ছিল, সেখানে দল ঘোষণা করবেন তিনি। তবে সেটা করেননি তিনি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ জনের দল ঘোষণা করে ঘানা।
সংবাদ সম্মেলনে কেইরস নিশ্চিত করেন, সপ্তাহান্তে অনুশীলনের সময় চোট পাওয়ায় ছিটকে গেছেন সেন্টার ব্যাক আলেকজান্ডার জিকু। তার জায়গায় এসেছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডেরিক লুকাসেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ