You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ এলপিএলে কে কোন দলে

ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের ৩১ ক্রিকেটারের। সেখান থেকে দল পেলেন কেবল মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই পাঁচ ক্রিকেটার।

এলপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল সোমবার কলম্বোতে। প্রায় চার ঘণ্টার ড্রাফটে স্কোয়াড সাজিয়েছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি।

এবারের এলপিএলে থাকছে ‘ইম্প্যাক্ট সাব।’ এছাড়াও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের একজনকে একাদশে রাখা বাধ্যতামূলক। এই দুটি দিক ভাবনায় রেখে স্কোয়াড গড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

ড্রাফটের মূল ক্যাটেগরি ছিল তিনটি - প্লাটিনাম (৫০ হাজার মার্কিন ডলার), গোল্ড (৩০ হাজার মার্কিন ডলার) ও ক্ল্যাসিক (২০ হাজার মার্কিন ডলার)। এছাড়াও সংযুক্তি ছিল সহযোগী দেশগুলির ক্যাটেগরি (১৫ হাজার ডলার) ও অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের ক্যাটেগরি (১০ হাজার ডলার)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন