You have reached your daily news limit

Please log in to continue


ভাগাড়ের সঙ্গে বসবাস

সবুজে ঘেরা সড়ক ধরে নিরিবিলি বিকালে খানিকটা সময় হাঁটতে ভালো লাগে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাওয়াই মারমার। ব্যস্ততার কারণে সবদিন সে সুযোগ মেলে না। তবে ছুটির দিনগুলোতে হাঁটেন; শহর আর গাছগাছালি দেখেন।

কিন্তু রোয়াংছড়ি বাসস্টেশন পেরিয়ে একটু এগোলেই ‘একটা বদ হাওয়া’ নাকে ঝাপটা মারে। সেখানেই পাহাড়ের উপরে লেমুঝিড়ি আগা পাড়ায় থাকে শতাধিক মারমা পরিবার। তার পাশেই শহরের ময়লা ফেলার জায়গা। সেখান থেকেই দুর্গন্ধটা আসে।

বাওয়াই তখন দুর্গন্ধ থেকে বাঁচতে নাক-মুখ চেপে ধরেন। কিন্তু সামনে এগোলেই আবার আরেক উপদ্রব; ধোঁয়ার কুণ্ডলী এসে লাগে চোখে। জ্বালা করতে শুরু করে। বাওয়াই বুঝতে পারেন, আবর্জনার স্তূপে আগুন দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

দুর্গন্ধ আর ধোঁয়া থেকে বাঁচতে তাড়াতাড়ি পা চালানোর চেষ্টা করেন বাওয়াই মারমা। কিন্তু সেটাও শ্লথ করে দেয় রাস্তায় উপরে এসে পড়া ময়লার স্তূপ আর নোংরা পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন