‘একসঙ্গে একাধিক ঘনিষ্ঠ সম্পর্কে আছি’, অভিনেত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক
বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। এক পডকাস্টে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি একটি ‘ওপেন রিলেশনশিপ’-এ আছেন এবং তাঁর জীবনে একাধিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এসব সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপনীয়তা নেই বলেও জোর দিয়ে বলেছেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তাঁর এখন কোনো নির্দিষ্ট সঙ্গী নেই। বরং কয়েকজন মানুষের সঙ্গে দীর্ঘদিনের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে, যা শুধু শারীরিক নয়, বন্ধুত্ব ও ভালোবাসার ভিত্তিতেও গড়ে উঠেছে।
‘আমার সম্পর্কে কোনো গোপন বিষয় নেই’
সিদ্ধার্থ কান্নানের ইউটিউব পডকাস্টে শাহানা বলেন, ওপেন রিলেশনশিপ মানেই দায়িত্বহীন বা সাময়িক সম্পর্ক নয়।
শাহানার ভাষায়, ‘এই মুহূর্তে আমার কোনো নির্দিষ্ট প্রধান সঙ্গী নেই। কয়েকজন মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। তবে এগুলো কোনোভাবেই ক্যাজুয়াল নয়। আমার কাছে এসব সম্পর্ক খুবই অর্থবহ।’
শাহানা জানান, তাঁর জীবনের মানুষেরা জানেন যে তিনি অন্যদের সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ান। বিষয়টি কখনোই গোপন রাখা হয় না।