You have reached your daily news limit

Please log in to continue


ক্যাপিটালে আজ দেখা যাবে ‘অচেনা আমি’

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছে ক্যাপিটাল ড্রামা। ঈদের দিন থেকে প্ল্যাটফরমটিতে প্রচার শুরু হয়েছে একাধিক নাটক।

 পারিবারিক গল্প, রোমান্স ও আবেগঘন নানা গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন। সেই ধারাবাহিকতায় ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আজ প্রচারিত হবে বিশেষ নাটক ‘অচেনা আমি’। 

প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে ফিরে পাওয়ার আবেগঘন গল্পে নির্মিত হয়েছে নাটকটি। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এতে অপূর্বর সঙ্গে পর্দায় দেখা যাবে নাজনীন নাহার নিহাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তারিক আনাম খান। 

জানা গেছে, আজ ঈদের দ্বিতীয় দিনে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

এ ছাড়া ঈদের চতুর্থ দিন দেখা যাবে ‘তোর মায়ায়’, যেখানে অভিনয় করেছেন জোভান ও তটিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন