You have reached your daily news limit

Please log in to continue


আরও ১ লাখ টন ক্রুড তেল নিয়ে আসবে সেই ‘এমটি নিনেমিয়া’

সৌদি আরব থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসবে ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’। আগামী ৩০ মে সৌদি আরবের ইয়ানবু বন্দরে জাহাজটিতে এক লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড বোঝাই করা হবে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে গত ৬ মে প্রথম দফায় এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়া অ্যাংকরে আসে জাহাজটি। ওই তেল খালাস করার পর আরও আনার জন্য নৌযানটি ইয়ানবু বন্দরের উদ্দেশে রওনা দেয়।

এর মধ্যে গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে এক লাখ টন মারবান লাইট ক্রুড নিয়ে আসে ‌‌‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার জাহাজ। সেখান থেকে বর্তমানে তেল খালাস করা হচ্ছে বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন