হামের উপসর্গ: ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও এক শিশুর

বিডি নিউজ ২৪ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:০৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।


এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।


রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে জানান, জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা শিশুটিকে ২০ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তার মৃত্যু হয়।


এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৬ জন। আর হামের উপসর্গ নিয়ে এক শিশুকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও