You have reached your daily news limit

Please log in to continue


তিনবিঘা করিডরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ভারতীয় বিধায়কের বিতর্কিত মন্তব্য

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডর সীমান্তের শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ও বিজিবি-বিএসএফের মধ্যকার উত্তেজনার ঘটনায় উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডর সড়কের পাশে বিএসএফের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই পক্ষে তীব্র বাদানুবাদ হলেও একই দিন সকালে ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায়ের দেওয়া একটি উসকানিমূলক মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আজ সকালে উত্তেজনার খবর পেয়ে তিনবিঘা করিডরে আসেন পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। তিনি সেখানে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সীমান্ত আইন বা বাংলাদেশের আপত্তি যা-ই থাক না কেন, ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন