You have reached your daily news limit

Please log in to continue


চীনে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যায় ২১ মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল জুড়ে টানা ভারি বৃষ্টিতে দেখা দেওয়া ব্যাপক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে আর যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকা ভূমিধস, হড়কা বান, শহরে ব্যাপক বন্যা ও জলাবদ্ধতাসহ বৃষ্টিজনিত বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য ১৫ কোটি ইউয়ান (২ কোটি ২০ লাখ ডলার) বরাদ্দ দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, হুবেইয়ের মধ্যাঞ্চলীয় শহর জিংঝোয়ের অনেক বাসিন্দা হাঁটু সমান বন্যার পানিতে আটকা পড়েছে। রাস্তায় থাকা বহু গাড়ি প্রায় ডুবে গেছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংশিতে ভারি বৃষ্টির মধ্যে ১৫ কৃষিকর্মীকে বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যাকবলিত নদীতে পড়ে যাওয়ার পর ১০ জনের মৃত্যু হয়।

দক্ষিণপূর্বাঞ্চলের গুইঝৌতে ভারি বৃষ্টি ও বন্যার মধ্যে বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী হুনান প্রদেশ আরও চারজনের মৃত্যু হয়েছে। হুবেইয়ের নিম্নাঞ্চলীয় এক গ্রামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন