হাম: আরো ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১৬:৪৬
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং এই রোগের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে হাম আক্রান্ত হয়ে একজন এবং বাঁকি পাঁচজন হামের লক্ষণ নিয়ে মারা গেছে।
এ সময়ে আরো ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৩৮৪ জন মারা গেছে। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৫৯।
এই ৬৩ দিনে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৩ জন ঢাকায় মারা গেছে; তারপরেই সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর মৃত্যু
- হাম রোগ