হামে আক্রান্ত দুই ছেলে দুই হাসপাতালে, দিশাহারা বাবা
রোগীর চাপ বেশি থাকায় হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে সেখানে রেখে শিশু আবদুল্লাহর চিকিৎসা করানো হচ্ছে। তার মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছিলেন মা সুমা আক্তার। আর অসহায় দৃষ্টিতে ছেলের পাশেই বসা ছিলেন বাবা সাইফুল ইসলাম। শিশুটির ঠোঁটে, মুখে হামের ফুসকুড়িতে ঘা হয়ে গেছে। আর তাতেই ক্রিম লাগিয়ে দিচ্ছিলেন সুমা আক্তার।
কাছে গিয়ে জানতে চাইলাম, কী হয়েছে? এই প্রশ্ন শুনে মুখ তুলে তাকালেন আবদুল্লাহর বাবা সাইফুল। জানালেন, তাঁর ছেলে আবদুল্লাহর ১০ দিন আগে জ্বর এসেছিল। দুদিন বাসায় রেখে জ্বরের ওষুধ খাওয়ানোর পর সারা শরীরে ফুসকুড়ি দেখতে পান। তাড়াহুড়ো করে সেদিনই ডিএনসিসি হাসপাতালে নিয়ে এসে জানতে পারেন, ছেলের হাম হয়েছে। দুদিন ভর্তি থাকার পর বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যায়, পরে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) নেওয়া হয়। তিন দিন আইসিইউতে রাখার পরেও অবস্থার পরিবর্তন হয়নি। একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে বাচ্চাকে ডিএনসিসি হাসপাতাল থেকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে এসেছেন। হাসপাতালটির চারতলায় বাচ্চাটির চিকিৎসা চলছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ