হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনএইচএ’র ১৩ হেল্পলাইন চালু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ২২:০৫
দেশজুড়ে বাড়তে থাকা হাম আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩টি হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এনএইচএ’র দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে। হাম আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা, পরামর্শ ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহযোগিতা পেতে অভিভাবকরা নির্ধারিত চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ