You have reached your daily news limit

Please log in to continue


ফতুল্লায় ‘গ্যাস বিস্ফোরণ’: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে দগ্ধ বাবা ও মেয়ের পর ছেলেও মারা গেছে।

সাত বছর বয়সী মুন্নার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল; ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল সে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে শিশুটি মারা যায় বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান।

আগের দিন বুধবার সন্ধা পৌনে ৭টায় একই হাসপাতালে চিকিৎসাধীন মুন্নার বোন কথা মারা যায়। তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।

রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। তাতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন।

তাদের পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তখনই তাদের অবস্থা ‘আশঙ্কাজনক’ ছিল বলে জানিয়েছিলেন ডা. শাওন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন