আপনার বেসুরা গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১৭:৪২
গান গাইতে ভালোবাসেন, কিন্তু নিজের গলা শুনে মনে হয় সুর ঠিকঠাক মিলছে না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন কিংবা প্রেমিকাকে পাঠাবেন, কিন্তু ট্রলের স্বীকার হওয়ার ভয়ও রয়েছে তাতে। আগে এমন সমস্যার সমাধানে প্রয়োজন হতো স্টুডিও, সাউন্ড ইঞ্জিনিয়ার বা ব্যয়বহুল সফটওয়্যার। তবে এখন স্মার্টফোনেই মিলছে সমাধান।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অডিও প্রসেসিং প্রযুক্তির কারণে এমন অনেক অ্যাপ এসেছে, যা আপনার বেসুরা গলাকেও তুলনামূলক সুরেলা করে তুলতে পারে। এসব অ্যাপ শুধু অটো-টিউনই করে না, বরং ভয়েস ক্লিনিং, পিচ কারেকশন, রিভার্ব, ইকো ও স্টুডিও কোয়ালিটির ইফেক্টও যোগ করতে পারে। ফলে সাধারণ ব্যবহারকারীও সহজেই নিজের গানকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
- ট্যাগ:
- জটিল
- কৃত্রিম বুদ্ধিমত্তা