৬৭০০ মিটার উঁচুতে আন্দিজ ইঁদুরের টিকে থাকার রহস্য উন্মোচন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১৩:২৪

সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট বা ৬ হাজার ৭০০ মিটার উঁচুতে আগ্নেয়গিরির বরফশীতল চূড়ায় যেখানে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব সেখানকার তীব্র শীত ও অক্সিজেনের চরম ঘাটতি সামলে নিয়ে নতুন রেকর্ড গড়েছে আন্দিজ লিফ-ইয়ার্ড ইঁদুর।


গবেষকরা বলছেন, বিশেষ বিপাকীয় প্রক্রিয়া, শক্তিশালী মাইটোকন্ড্রিয়া ও উদ্ভিদের বিষ হজম করার মতো জিনগত দক্ষতার বলেই হিমশীতল পর্বতচূড়ায় অনায়াসে রাজত্ব করছে এই সাহসী ক্ষুদে স্তন্যপায়ী প্রাণীটি।


রয়টার্স লিখেছে, গোল পাতার মতো কানের জন্য পরিচিত এ ইঁদুরটি দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল ঘেঁষে থাকা বড় আন্দিজ পর্বতমালার কঠিন প্রতিকূল পরিবেশে বসবাস করে, যা উত্তর চিলির মরুভূমি উপকূল থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়েছে আন্দিজের বরফাবৃত পর্বতশৃঙ্গ পর্যন্ত। অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর এত উচ্চতায় বসবাসের নজির নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও