সর্বোচ্চ ভুল তথ্য ছড়াচ্ছে ফেসবুক-ইউটিউব
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১৩:০৯
দেশে চলতি বছরের প্রথম তিন মাসে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ হাজার ৯৭৪টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে ফেসবুকে। পিছিয়ে নেই টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রাম।
ভুল তথ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতীয়, রাজনৈতিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
রিউমর স্ক্যানারের তথ্য বলছে, ফেসবুকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ হাজার ৭৩২টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৯টিরও বেশি ভুয়া তথ্য ছড়িয়েছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৫ মাস আগে