You have reached your daily news limit

Please log in to continue


অনুমোদনহীন দৃশ্য! শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের খবরটি জানিয়েছে তথ্য অধিদপ্তর। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে এতে জানানো হয়েছে।

স্থগিতাদেশে বলা হয়েছে, চলচ্চিত্রটির সঙ্গে সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তা–ই নয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন