লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন, শুরু হবে চিকিৎসার নতুন ধাপ
স্বজন-সহকর্মীদের ভালোবাসায় এক সপ্তাহের বেশি সময় দেশের মাটিতে কাটিয়ে চিকিৎসার জন্য ফের যুক্তারাজ্যে পাড়ি দিচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
যুক্তরাজ্যের উদ্দেশ্যে অভিনেতা ঢাকা ছাড়বেন বুধবার। ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে এসেছিলেন চলতি মাসের ৩ তারিখ।
লন্ডনে মস্তিষ্কে টিউমারে আক্রান্ত অভিনেতার চিকিৎসায় যুক্ত হতে যাচ্ছে নতুন ধাপ। কারণ টিউমারটির অবস্থান ইলিয়াস কাঞ্চনের ‘মস্তিষ্কের অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্নায়ুসংযোগে’ হওয়ায় চিকিৎসকেরা পুরোপুরি অপসারণ করতে পারেননি। তবে নতুন করে ‘ক্যান্সার ছড়ায়নি’ বলে নিশ্চিত করেছেন লন্ডনের চিকিৎসকরা।
চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, এবার চলবে ‘ইমিউনোথেরাপি'। এসব কথা গ্লিটজকে জানিয়েছেন অভিনেতার ছোট ছেলে এবং 'নিরাপদ সড়ক চাই' এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
নিজের বাড়িতে এবং আপনজনদের সান্নিধ্যে এই কয়েকটা দিন ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে ‘কিছুটা স্বস্তি ‘পেয়েছেন বলে ভাষ্য তার ছেলের।
- ট্যাগ:
- বিনোদন
- বিদেশে চিকিৎসা
- ইলিয়াস কাঞ্চন