You have reached your daily news limit

Please log in to continue


বাড়ার পর ফের কমল তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া প্রজেক্ট ফ্রিডমের জন্য তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছিল বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা যাচাই করতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা দেওয়ার জন্য নেওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হবে। এই ঘোষণার পর বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১০০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল। তবে পরে তা ধীরে ধীরে কমতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন