You have reached your daily news limit

Please log in to continue


ইরান এখনো ‘যথেষ্ট বড় মূল্য’ দেয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক শান্তি প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও তেহরানের সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতার বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। 

জেরুজালেম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প দাবি করেছেন যে গত ৪৭ বছর ধরে মানবতার বিরুদ্ধে ইরান যা করেছে, তার জন্য তারা এখনো ‘যথেষ্ট বড় মূল্য দেয়নি’। এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যকার অচলাবস্থা নিরসনে কোনো বড় অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে এবং পুনরায় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। 

ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানে সম্ভাব্য মার্কিন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পাল্টা জবাব হিসেবে তেহরানও ইসরাইলে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের এই আবহে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় আলোচনা চললেও তা বারবার হোঁচট খাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ প্রণালিতে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবরোধের ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন