সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প

প্রথম আলো ইরান প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আপাতত বড় কোনো হামলা না চালাতে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাঁকে অনুরোধ করেছে। এ কারণে তিনি নতুন করে হামলা চালাচ্ছেন না।


ট্রাম্প বলেছেন, চাইলে মাত্র তিন দিনে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।


হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তেহরানকে আপাতত শুধু অর্থনৈতিক ও সামরিক চাপে রেখেছেন।


ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে।’ তিনি আরও বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাদের সঙ্গে একমত কি না, তা নিশ্চিত নই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও