লাইভে এসে মৌসুমী বলেন, ‘আজকে সবার মুখোশ ফাঁস করব...’
হঠাৎ বৃষ্টিতে শুটিং থেমে গেছে। ক্যামেরা ও লাইট বন্ধ। তবে ইউনিটের ব্যস্ততা থেমে নেই। বেশির ভাগ সদস্য তখন মেতে উঠেছেন রিলস ভিডিও বানাতে, কেউ লাইভ করছিলেন। শুটিং বন্ধ থাকায় কে কী করছেন, সেই চিত্রই তুলে ধরছেন মৌসুমী হামিদ। এই সময় তিনি লাইভে মজা করে বলেন, ‘শুটিংয়ে কে কী করছে, সবার মুখোশ ফাঁস করব।’
মৌসুমী হামিদ ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে দেখালেন, বৃষ্টি পড়ছে। লোকেশনে সবাই বসে আছেন। শুটিং স্থগিত। এতে টিম ক্ষতির মুখে পড়েছে। তবে সেই ফাঁকে ইউনিটের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা অনেকেই মুঠোফোন হাতে ফেসবুক পোস্টে ব্যস্ত।
এই চিত্র তুলে ধরে মৌসুমী হামিদ মজা করে বলেন, ‘দেখুন, শুটিংয়ে সবাই কে কী করছে। সবার হাতে ক্যামেরা। শুটিংয়ে আজকে সবার মুখোশ ফাঁস করব। আমরা সকাল আহমেদের শুটিং করছি। এই দেখুন, আমাদের পরিচালক বৃষ্টির কারণে গালে হাত দিয়ে বসে আছেন। কারণ, আমরা শুটিং করতে পারছি না। আর কিছু মানুষ রিল তৈরি করেই যাচ্ছে।’
- ট্যাগ:
- বিনোদন
- তারকার দোষ-গুণ
- তারকার জীবন