একটি ট্রেন মিস যেভাবে বদলে দিল আলোচিত ব্যান্ডটির গল্প

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১৭:০৬

৩৩ বছর আগে আজকের দিনে (১৯৯৩ সালের ৩১ মে) স্কটল্যান্ডের গ্লাসগো থেকে লন্ডনের দিকে যাচ্ছিলেন ক্রিয়েশন রেকর্ডসের নির্বাহী অ্যালান ম্যাকগি। তবে নির্ধারিত ট্রেনটি মিস করেন তিনি। কী আর করার, সময় কাটাতে তিনি ঢুকে পড়েন সেখানের একটি কনসার্টে। কিং টাটস ওয়াহ ওয়াহ হাট ভেন্যুতে তাঁর চোখে পড়ে তখনকার তুলনামূলক অপরিচিত ম্যানচেস্টার ব্যান্ড ওয়েসিসের ওপর। আর সেখান থেকেই শুরু হয় ব্যান্ডটির উত্থান।


সেদিন মঞ্চে ‘ওয়েসিস’ মূল আকর্ষণ ছিল না। তবু তাদের ভেতর ম্যাকগি খুঁজে পেয়েছিলেন এমন এক আত্মবিশ্বাস, যার ফলে ব্যান্ডটির সঙ্গে চুক্তি করতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। সেই এক সিদ্ধান্তই পরবর্তী সময়ে ব্রিটিশ রকসংগীতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। তবে পরবর্তী সময়ে ম্যাকগি জানান, ট্রেন মিসই প্রধান কারণ নয়, সেখানে যাওয়ার পেছনে ব্যক্তিগত কিছু কারণও ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও