You have reached your daily news limit

Please log in to continue


শান্তিতে নোবেলের দৌঁড়ে ২৮৭ প্রার্থী, আছেন ট্রাম্পও

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রায় ২৮৭ প্রার্থীকে বিবেচনা করা হবে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।  এ তালিকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। খবর দ্য ডনের। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এক সাক্ষাৎকারে জানান, চলতি বছরের মনোনয়নের তালিকায় ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি নতুন প্রার্থী রয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন হার্পভিকেন।  তিনি বলেন, ‌‌‘আমি এই কাজে নতুন হওয়ায় একটি বিষয় আমাকে কিছুটা অবাক করেছে—তা হল বছর বছর তালিকায় কতটা নতুনত্ব আসছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন