বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধ এবং তাকে হত্যার কারণে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের একটি ফৌজদারি আদালত। গত ৩ নভেম্বর মঙ্গলবার এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
মামলার নথি ও সরকারি কৌঁসুলির দপ্তরের বরাতে জানা গেছে, নিহত ওই ব্যক্তি অভিযুক্তের বন্ধু ছিলেন অনুমতি না নিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে বারবার সেই ছবি মুছে ফেলতে বললেও বন্ধু তাতে কর্ণপাত করেননি। এর পরই তাকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত সেই বাংলাদেশি।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি সংগ্রহ করেন এবং তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছে কি না তা নিশ্চিত হওয়ার পর বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে বন্ধু বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার মাথা ও শরীরে বারবার ছুরিকাঘাত করেন। সেই আঘাতেই মৃত্যু হয় বন্ধুর
আদালতে শুনানিকালে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, এই বিরোধের আগে তিনি ও ভুক্তভোগী বন্ধু ছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছুরিকাঘাতে হত্যা