তীব্র গরমে স্মার্টফোনও বিস্ফোরণ হতে পারে
গরমের তীব্রতায় শুধু মানুষই কাহিল হয়ে পড়ে না আপনার প্রিয় স্মার্টফোনটিও পড়ে ঝুঁকির মুখে। অতিরিক্ত তাপ ফোনের ব্যাটারি, প্রসেসর ও ডিসপ্লের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। কখনো কখনো অসাবধানতার কারণে ডিভাইস নষ্ট হয়ে যাওয়া বা বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই গরমে ফোনকে সুরক্ষিত রাখতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
প্রথমেই খেয়াল রাখতে হবে, সরাসরি রোদের মধ্যে ফোন ব্যবহার না করা। দীর্ঘ সময় সূর্যের আলোয় থাকলে ডিভাইস দ্রুত গরম হয়ে যায়, যা ব্যাটারি ও স্ক্রিনের ক্ষতি করতে পারে। বাইরে থাকলে চেষ্টা করুন ছায়াযুক্ত স্থানে থেকে ফোন ব্যবহার করতে।
চার্জ দেওয়ার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। গরম অবস্থায় ফোন চার্জে দিলে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ঝুঁকি বেড়ে যায়। তাই আগে ফোন কিছুটা ঠান্ডা হতে দিন, তারপর চার্জে বসান। পাশাপাশি ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করুন এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখবেন না।
অনেকেই ফোনকে সুরক্ষিত রাখতে মোটা কভার ব্যবহার করেন, কিন্তু গরমের সময়ে এটি উল্টো ক্ষতির কারণ হতে পারে। ভারী বা সিলিকন কভার তাপ বের হতে বাধা দেয়। তাই গরমকালে হালকা কভার ব্যবহার করা ভালো, অথবা ফোন বেশি গরম লাগলে কিছু সময়ের জন্য কভার খুলে রাখা যেতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন বিস্ফোরণ