সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫

সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো বিভিন্ন বয়সের মানুষকে আসক্ত করে তুলছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিশু ও তরুণদের ওপর। এ ধরনের আসক্তি তাঁদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা, অনলাইন আসক্তি রোধ এবং সাইবার বুলিং বা ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের বাঁচাতে বিভিন্ন দেশের সরকার ও নীতিনির্ধারকেরা অত্যন্ত কঠোর আইন ও নীতিমালা প্রণয়ন শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে এ ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রের আদালতে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি-সংক্রান্ত মামলাগুলোর রায় এবং বড় অঙ্কের সমঝোতা বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নীতি ও কার্যক্রমে সুদূরপ্রসারী পরিবর্তন আনতে বাধ্য করছে। এর ফলে টেক জায়ান্টরা তাদের কাঠামোগত নকশা এবং ব্যবহারকারীদের সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে।


আদালতে বিচারাধীন মামলাগুলোতে নতুন মোড় এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মেটা প্ল্যাটফর্ম মামলার দুই টিনএজার বাদীর সঙ্গে আদালতের ট্রায়াল শুরুর আগে সমঝোতা করে নিয়েছে। এর ফলে এই বিচারপ্রক্রিয়া এখন স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকের বিরুদ্ধে পরিচালিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও