৩ মাসে ৮৫৪ খুন, ঢাকায় ৬১

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫১

রাজধানীতে কিছুদিন পর পরই ঘটছে প্রকশ্যে গুলি করে হত্যার ঘটনা। এতে আতঙ্কিত হয়েপড়ছে নগরবাসী। আন্ডারওয়ার্ল্ডেও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।


চব্বিশের গণ-অভ্যুত্থানের পর কারাগারে থাকা পাঁচ শীর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে আসার পর রাজধানীতে আধিপত্য বিস্তারের লড়াই চলছে এবং সন্ত্রাসী গ্রুপগুলো চাঁদাবাজি ও খুনাখুনিতে জড়াচ্ছে বলে অনেকের ধারণা।


এ ছাড়া রাজধানীর বাইরেও হত্যাকাণ্ডের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যেই প্রমাণ মিলছে।


পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে সারা দেশে হত্যাকাণ্ডের মামলা হয়েছিল তিন হাজার ২৩টি। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৪৪২টিতে। আর গত বছর তা তিন হাজার ৭৮৬টিতে পৌঁছায়।

চলতি বছরের প্রথম তিন মাসেই (জানুয়ারি থেকে মার্চ) রাজধানীতে ৬১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ২১টি, ফেব্রুয়ারিতে ১৬টি এবং মার্চে ২৪টি খুনের ঘটনা ঘটে। এপ্রিলের প্রথম ২৮ দিনেই অন্তত ১৫টি খুনের ঘটনা ঘটেছে। আর গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সারা দেশে ৮৫৪টি খুনের ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও