বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

প্রথম আলো প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৪০

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।


গতকাল মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদলকে দলটির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ ২৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে কার্যকর।


এর আগে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ছিলেন কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এখন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও