মাঠ নামার আগেই শেষ বিশ্বকাপ স্বপ্ন: চোটের মিছিলে যেসব তারকা

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৭

ফুটবলারদের কাছে বিশ্বকাপ মানেই ক্যারিয়ারের পরম আরাধ্য এক স্বপ্ন। চার বছরের কঠোর পরিশ্রম আর ত্যাগের পর সেই রঙিন মঞ্চে পা রাখার মুহূর্তটিই তাদের কাছে সবচেয়ে বড় সার্থকতা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের বাঁশি বাজার আগেই অনেক তারকার সেই স্বপ্ন থমকে গেছে অনাকাঙ্ক্ষিত চোটের কারণে।


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ৪৮ দলের এই মহাযজ্ঞের জন্য দল ঘোষণার শেষ সময় ১১ মে। হাতে সময় থাকলেও এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে যে, চোটের কারণে অনেক পরিচিত মুখকে এবার মাঠের লড়াইয়ে দেখা যাবে না।


চোটের মিছিলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের দুই অভিজ্ঞ তারকা রদ্রিগো এবং এদের মিলিতাওকে পাচ্ছে না। সেই সঙ্গে তরুণ তুর্কি এস্তেভাওয়ের বিশ্বকাপ অভিষেকও থমকে গেছে হ্যামস্ট্রিং চোটের কারণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও