You have reached your daily news limit

Please log in to continue


নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল

শনিবার ইসরাইলের তেল আবিবসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। ইসরাইলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

দ্য টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, তেল আবিবের হাবিমা স্কোয়ারে ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। ভারী পুলিশ উপস্থিতির মধ্যে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা গাজায় আটকে থাকা বন্দিদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। এছাড়া ৭ অক্টোবরের ব্যর্থতার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলার সময় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষারও দাবি তোলেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন