সুশান্তর মৃত্যুর পেছনে বলিউড মাফিয়া, তনুশ্রীর মন্তব্যে তোলপাড়
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত ও জিয়া খানের মৃত্যুর পেছনে বলিউড মাফিয়ার হাত রয়েছে বলে মন্তব্য করে আবার আলোচনায় তনুশ্রী দত্ত। ২০০৫ সালে ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’ ছবি দিয়ে আলোচনায় আসার পর সেভাবে হিট ছবিতে পাওয়া যায়নি অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়ার নেপথ্য কারণ হিসেবে বহুবার তিনি বিটাউনের অন্ধকার দিক নিয়ে অভিযোগ করেছেন। শুধু তা–ই নয়, ‘মি টু’ আন্দোলনের সময়ও সরব হয়েছিলেন তনুশ্রী দত্ত। এবার বলিউডের মাফিয়া রাজত্ব নিয়ে সরব তনুশ্রী।
তনুশ্রীর দাবি, সুশান্ত ও জিয়া দুজনই সে সময় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন। দুজনের অপ্রত্যাশিত মৃত্যুর নেপথ্যে আজও রহস্যের গন্ধ পান তনুশ্রী। চাকচিক্যের আড়ালে বহু বাস্তবতা যে চাপা পড়ে যায়, সেটাও স্পষ্ট করেছেন তনুশ্রী। বিটাউনের অন্দরের এমন অনেক ঘটনাই চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যায়; সুশান্ত সিং রাজপুত ও জিয়া খানের মৃত্যুকে সেই কঠিন বাস্তবের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করেন তনুশ্রী দত্ত। তাঁর কথায়, ‘বলিউডে মাফিয়া আছে, অবশ্যই আছে। তাই আজ জিয়া খান আর সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। যদি মাফিয়া না থাকত, তাহলে এই প্রতিভাবান, উঠতি তারকারা আজও বেঁচে থাকতেন।’সুশান্ত