You have reached your daily news limit

Please log in to continue


দল বড় করতে চায় এনসিপি, দরজা উন্মুক্ত সবার জন্য

আওয়ামী লীগ সরকারের পতনের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলকে আরো বড় করার চেষ্টায় নেমেছে। দলকে শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে তারা। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ থেকেও নেতাকর্মীদের দলে ভেড়াচ্ছে নবগঠিত রাজনৈতিক দলটি।

শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও অন্য দলের নেতাকর্মী ও সমর্থকদের টার্গেট করে দলে টানার চেষ্টা করছে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাদের এ দল। এনসিপির নেতারা বলছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতার সঙ্গে জড়িত নয় বা ছিল না এমন যে কাউকে দলে স্বাগত জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা পোস্টকে বলেছেন, যারা ফ্যাসিবাদবিরোধী এবং যারা গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য দীর্ঘ সময় লড়াই করেছেন, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, এরকম নানা প্ল্যাটফর্মের নানা সহযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারে। বিএনপি, এবি পার্টি কিংবা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের এমন নেতারা আমাদের সাথে যোগাযোগ করছেন। ইতিমধ্যে আমাদের দলে অনেকে যোগদান করেছেন। আরো যোগদানের তালিকা প্রস্তুত হচ্ছে। ধারাবাহিকভাবে আমাদের এই যোগদান কর্মসূচি চলবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন