সৌদি প্রো লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি এখন শিরোপার খুব কাছাকাছি। চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে, ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার তারাই।
তবে মাঠের সাফল্যের বাইরেও ক্লাবটিকে ঘিরে নতুন এক চমকপ্রদ খবর সামনে এসেছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে সুযোগ পেতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র, এমন সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।
ক্লাব সূত্রে জানা গেছে, মৌসুম শেষের পর রোনালদোর ছেলেকে মূল দলে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি বাবা-ছেলের একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করার বিষয়টিও ক্লাবের কাছে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। এতে ক্লাবের জনপ্রিয়তা ও বৈশ্বিক আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।