You have reached your daily news limit

Please log in to continue


হাম ঠেকানোর সব কিছুতেই ‘ঘাটতি’

টিকা, সিরিঞ্জ, কিট, পরীক্ষাগার, জনসচেতনতা কিংবা সরকারের আন্তরিকতা–হামের প্রকোপ মোকাবেলায় প্রয়োজনীয় সব কিছুতেই ঘাটতি দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা বলছেন, এসব ঘাটতির কারণেই দেশে হামের প্রকোপ মহামারী পর্যায়ে চলে গেছে।

সরকার এসব ঘাটতির কথা স্বীকার করছে ঠিকই; কিন্তু এর দায় তারা চাপাচ্ছে আগের দুই সরকারের ঘাড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গল সকাল পর্যন্ত দেশে হাম ও হামের লক্ষণ নিয়ে অন্তত ২২৩ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ২৫ হাজার শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু দেশে হামের নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে কেবল মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবে।

এর বাইরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) ও চট্টগ্রামে একটি ল্যাব থাকলেও নানা জটিলতায় সেগুলোতে হামের নমুনা পরীক্ষা বন্ধ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন