ইয়ামালকে নিয়ে ডাচ গ্রেটের শঙ্কা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৫৯
জাতীয় দল কী ক্লাব, সবখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন লামিনে ইয়ামাল। এতে কোচের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি, যা তার অল্প বয়সের শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। তাই তার ব্যাপারে বার্সেলোনা ও স্পেনকে সতর্ক থাকতে বললেন রুড খুলিত। নেদারল্যান্ডসের এই গ্রেটের শঙ্কা, কম বয়সে এত বেশি ম্যাচ খেলার নেতিবাচক প্রভাব পড়তে পারে ইয়ামালের ফিটনেসের ওপর।
মৌসুমের শুরুতে কুঁচকির চোট বেশ ভোগায় ইয়ামালকে। তখন কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। ফেরার পরও কিছু ম্যাচে নিজের স্বাভাবিক ফুটবল খেলতে পারেননি ১৮ বছর বয়সী তারকা।
ধীরে ধীরে নিজেকে ফিরে পান ইয়ামাল এবং তাকে ঘিরেই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৪৪ ম্যাচ। লা লিগায় এখনও শিরোপাধারীদের বাকি সাত ম্যাচ।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার