সংবাদ সম্মেলনে লম্বা সময় ধরে কথা বলছিলেন কেন উইলিয়ামসন। এক পর্যায়ে তিনি বললেন, “আপনারা তো আমার লাঞ্চে দেরি করিয়ে দিচ্ছেন… খুব একটা ভালো কাজ হচ্ছে না কিন্তু…!”
তার রসিকতায় মৃদু হাসির ঢেউ বয়ে গেল সংবাদ সম্মেলন কক্ষে। উইলিয়ামসন কথাটি বলেছিলেন মজা করেই, তবে সত্যি বলতে, লর্ডসের লাঞ্চের প্রতি বাড়াত টান আছে প্রায় সবারই। ইতিহাস ও ঐতিহ্যের জন্য যেমন এই ভেন্যু বিখ্যাত, তেমনি অনেকে মনে করেন, লর্ডসের লাঞ্চও ক্রিকেট বিশ্বের সেরা ও সবচেয়ে মুখরোচক!
সেই লাঞ্চের স্বাদ উইলিয়ামসন পেয়েছেন বহুবার। তবে আর খুব বেশি পাবেন না। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ইংল্যান্ড-নিউ জিল্যন্ড লর্ডস টেস্টই ক্রিকেট তীর্থে তার শেষ টেস্ট ম্যাচ।