You have reached your daily news limit

Please log in to continue


‘দাম বাড়ল, এবার তেল চাই’

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন হাশমিক্যাল এলাকার সেনা ফিলিং স্টেশনে গতকাল রোববার সকাল ১০টার দিকে লাইনে দাঁড়িয়েছিলেন মোটরসাইকেলচালক মোহাম্মদ জাকির হোসেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তাঁর ধৈর্যের বাঁধ ভাঙার মতো অবস্থা। বিরক্ত কণ্ঠে তিনি বলেন, ‘দিনে দুইবার তেল নিতে হয়। এক মাস ধরে দিনে একবার তেল নিতেই ঘাম ছুটে গেছে। দাম বাড়ল, এবার পরিমাণমতো তেল চাই।’ জাকির হোসেন হিলভিউ এলাকায় থাকেন। সকাল ৯টায় বাসা থেকে বেরিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তেল পান।

একই স্টেশনে কথা হয় আরেক চালক তাইমুর রহমানের সঙ্গে। তিনি অভিযোগের সুরে বলেন, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। জাহাজে তেল আসছে, কিন্তু ফিলিং স্টেশনে ভিড় কমছে না, বরং বাড়ছে। ফুয়েল কার্ড, ট্যাগ অফিসার-কিছুই শৃঙ্খলা আনতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন