ব্রেকআপের পর মানুষ কেন চুল কেটে ফেলে বা চুলে রং করে—জেনে নিন কারণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৫

বিষয়টি এখন আর সেলেনা গোমেজ বা কিম কার্দাশিয়ানের মতো সেলিব্রিটিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন অনেকেই সম্পর্কে বিচ্ছেদের মতো জীবনের একটি কঠিন ঘটনার পর পারলারে গিয়ে চুলে দিচ্ছেন ইচ্ছেমতো কাট। মনে হচ্ছে, বিচ্ছেদের পুরো দায়দায়িত্ব চুলের। আর কেটে ফেললেই পাওয়া যাবে শান্তি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ব্রেকআপ কাট’। তবে চুল যে শুধু কেটেই ফেলা হচ্ছে, তা নয়। করা হচ্ছে রংও। কিন্তু কেন মানুষ জীবনের এ দুঃসময়ে চুলের ওপর এত প্রতিশোধ নেয়? কখনো ভেবে দেখেছেন, এর পেছনে কোনো গভীর মানসিক কারণ রয়েছে কি না?


চলুন দেখে নেওয়া যাক, বিচ্ছেদের সঙ্গে চুল কেটে ফেলা বা রং করার সম্ভাব্য কারণগুলো কী কী।


নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা


সম্পর্ক ভেঙে গেলে মানুষ তাঁর নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিচ্ছেদের এ সময়ে পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে যায়, তখন মানুষ এমন কিছু খোঁজে, যা সে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। চুল হলো শরীরের সেই অংশ, যাতে খুব সহজে কাঁচি চালিয়ে নিজের ইচ্ছেমতো বদলে ফেলা কিংবা রঙিন করা সম্ভব। আর চুলের নতুন কাট কিংবা নতুন আকার অথবা রং মানুষের চেহারা বদলে ফেলতে পারে। এতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপ দেখে অবচেতন মনে একধরনের স্বস্তি কাজ করে। এভাবে একজন সদ্য ব্রেকআপ হওয়া মানুষ অন্তত নিজেকে আশ্বস্ত করতে পারেন। নিজেকে দেখে বুঝতে পারেন, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ এখনো আছে। এ ব্যাপারটি তাঁকে একধরনের আত্মবিশ্বাস ও প্রশান্তি দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও