এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

তপ্ত গরমের দিনে প্রাণ জুড়াতে কোনো না কোনো শরবত তৈরি করে পান করা হচ্ছে বাড়িতে। এই গরমে পেট ভালো রাখতে পান করতে পারেন বেলের শরবত। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।


উপকরণ



  • পাকা বেল ১টি

  • পানি ৪ কাপ

  • চিনি সামান্য

  • জিরা আধা চা-চামচ

  • পুদিনাকুচি ১ চা-চামচ।


প্রণালি


বেলের পাল্প বের করে তাতে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর বেলের পানি ছেঁকে নিন গ্লাসে। এতে জিরা, পুদিনাপাতা ও বরফ মিশিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও