You have reached your daily news limit

Please log in to continue


বাংলা নববর্ষের আগে তাপমাত্রা উঠবে ৩৬ ডিগ্রি

চৈত্র মাস বিদায় নিতে চলেছে। আর কদিন পর বাংলা নববর্ষ, শুরু হবে বৈশাখ। কিন্তু চৈত্রের প্রায় পুরোটা সময় সারা দেশে প্রায় প্রতিদিনই আবহাওয়া ছিল বিক্ষুব্ধ। দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। ছিল শিলা ও বজ্রবৃষ্টি। ঈদুল ফিতরের পর কয়েক দিন তাপপ্রবাহ বয়ে যায় যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুরসহ ২৭টি জেলার ওপর দিয়ে। এর পর গত সপ্তাহজুড়ে চলে আবারও কালবৈশাখীর তাণ্ডব। তবে গরম কিছুটা কমে আসে স্বস্তি।

আপাতত কিছুদিন কিন্তু স্বস্তির আবহাওয়া থাকছে না। পয়লা বৈশাখের আগপর্যন্ত ঢাকাসহ দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। এর প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, আজ থেকে ১৩ এপ্রিল সোমবার পর্যন্ত এই তিন দিন সারা দেশে কালবৈশাখীর তেমন সম্ভাবনা নেই। বৃষ্টির মাত্রাও কমে আসবে। তবে এই ক’দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। দেশের অন্যান্য অঞ্চল শুষ্ক থাকবে। এর ফলে গরম বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন