এক্সে যুক্ত হচ্ছে নতুন সুবিধা
প্রথম আলো
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৯:২৫
ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা বার্তা চাইলেও পড়তে পারেন না অনেকে। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্বয়ংক্রিয় পোস্ট অনুবাদ–সুবিধা চালু করছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। সুবিধাটি চালু হলে এক্সে ভিন্ন ভাষায় প্রকাশ করা পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ইংরেজি ভাষায় পড়া যাবে।
নতুন এ সুবিধার উল্লেখযোগ্য দিক তুলে ধরে এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, বিশ্বজুড়ে এক্স ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ–সুবিধা চালু করা হচ্ছে। সুবিধাটি চালু হলে কোনো পোস্ট অনুবাদের জন্য ক্লিক করতে হবে না। এক্সে স্ক্রল করার সঙ্গে সঙ্গেই ভিন্ন ভাষায় লেখা পোস্টগুলো ইংরেজি ভাষায় পড়া যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা