অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?
বর্তমানের প্রযুক্তিবিশ্ব যখন ব্যবহারকারীদের স্ক্রিনে আটকে রেখে এনগেজমেন্ট বাড়াতে উন্মুখ, তখন অ্যাপল হাঁটছে ভিন্ন পথে। এআই চ্যাটবটের আসক্তি ও বাণিজ্যিক চাটুকারিতাকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাপলের ভাবনা, প্রযুক্তির কাজ মানুষের জীবনকে শাসন করা নয়, বরং আড়ালে থেকে জীবনকে সহজ করা।
এআই চ্যাটবটের কাজ আসলে কী? এআই কী তৈরি করে? বিনোদন নয়, শিল্পকলা নয়, পারস্পরিক বন্ধন নয়, উৎপাদনশীলতাও নয়। এসব বিভ্রান্তিকর চ্যাটবট মানুষের জীবনে ভুল তথ্যের যে বন্যা বইয়ে দিচ্ছে তা থেকে অন্তত এটুকু নিশ্চিত, এআই বিশ্ব সম্পর্কে মানুষের মনে গভীর কোনো বোধ তৈরি করে না।
তাহলে আসল উত্তরটা কী? আসল উত্তর হচ্ছে, দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা বা বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির ভাষায় যাকে ইতিবাচকভাবে বলে ‘এনগেজমেন্ট’।
অ্যাপল পণ্য, পরিষেবা ও তাদের ইকোসিস্টেম সম্পর্কিত সংবাদমাধ্যম ম্যাকওয়ার্ল্ড প্রতিবেদনে লিখেছে, এআইয়ের নকশাই এমনভাবে করা হয়েছে, যেন এর ব্যবহার মানুষকে আরও বেশি এআই ব্যবহারে প্ররোচিত করে, আর বাকি যা কিছু ঘটে তা নিতান্তই আনুষঙ্গিক।
সাধারণভাবে চ্যাটবটগুলোর চরিত্র এমনই। তবে কিছু কোম্পানি নিজেদের এর ব্যতিক্রম বলে দাবি করে। যেমন অ্যাপলের শীর্ষ কর্তারা গেল সপ্তাহে ‘মোস্টলি হিউম্যান’ নামের এক প্রযুক্তিবিষয়ক পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তারা নিজেদের নতুন উন্মোচিত ‘সিরি এআই’-এর সঙ্গে অন্যান্য এআই সেবার ব্যবহারকারীকে ধরে রাখার এ বুভুক্ষু কৌশলের বৈসাদৃশ্য তুলে ধরেছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তি পণ্য
- অ্যাপল