You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধে কে জিতল?

‘ইরান যুদ্ধ শেষ’ হওয়ার পথে—আপাতত এমনটাই বলা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ১০ দিনের আল্টিমেটামের একেবারে শেষ মুহূর্তে এসে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিয়েছে উভয় পক্ষ। এই সায়কে ৪০ দিন ধরে চলা ‘ত্রিদেশীয় যুদ্ধ’ বন্ধের সূচনা বলা যেতে পারে।

যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করেছে পাকিস্তান। তবে একে পাকিস্তানের কূটনৈতিক সফলতা মনে করার কোনো কারণ নেই। এখানে পাকিস্তান সেই দলীয় আম্পায়ারের ভূমিকা পালন করেছে, যাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে, ব্যাটসম্যান আউট হয়ে গেলে যেন ‘নো বল’ ডেকে বসে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান—কার্যত যুদ্ধটা এই তিন পক্ষের হলেও বেশ কয়েকটি দেশ সেখানে প্রক্সি হিসেবে কাজ করেছে, পাকিস্তান যার অন্যতম।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক পূর্বমুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত অঞ্চল ও কাবুলে হামলা চালায়। অনেক বিশ্লেষক তখন বলেছিলেন, মূলত ইরান যেন আফগানিস্তানের সঙ্গে লাগোয়া প্রায় ১ হাজার কিলোমিটার সীমান্ত থেকে কোনো সুবিধা না পায় এবং আফগানিস্তান যেন আগ বাড়িয়ে ইরানকে কোনো ধরনের সহযোগিতা করতে না পারে, সে কারণেই পাকিস্তানকে দিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন