ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েন, কিয়ার স্টারমার ঝুঁকছেন ইউরোপের দিকে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১১:৫২
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন বলছেন, ইউরোপের সঙ্গে ‘ঘনিষ্ঠ অংশীদারত্বে’ যেতে চায় যুক্তরাজ্য।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার সরকার চলমান সংকটে দেশকে শান্তভাবে এগিয়ে নেবে এবং যুক্তরাজ্যের স্বার্থ রক্ষা করবে।
কিয়ার স্টারমার বলেন, “বিশ্ব যখন ক্রমাগত অস্থিতিশীল পথে এগোচ্ছে, তখন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে যে, আমাদের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইউরোপে আমাদের মিত্রদের সঙ্গে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব প্রয়োজন।”