You have reached your daily news limit

Please log in to continue


স্কুল–কলেজে এক দিন অনলাইন, পরদিন সশরীর ক্লাস নেওয়ার পরিকল্পনা

বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস রেখে এর মধ্যে জোড়–বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

অর্থাৎ শনিবার যদি অনলাইন ক্লাস হয়, তাহলে রোববার হবে সশরীর ক্লাস। এভাবে এক দিন অনলাইন ক্লাস হলে তার পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা করে সপ্তাহের ক্লাস সাজানোর কথা ভাবা হচ্ছে।

এটি শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন