জেন-জিকে প্রতিনিধিত্ব করেন, জামায়াত জেনারেশন হয়ে যাবেন না: সংসদে আন্দালিভ রহমান
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ২১:১৩
বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে নিয়ে যাওয়ার পাঁয়তারা দেখতে পাচ্ছেন বলে সংসদে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ‘আমাদের জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি। ঠিক আওয়ামী লীগ সরকারের কথা মনে পড়ে যায়। আমরা যদি কোনো কথা বলতাম, বলত—যুদ্ধাপরাধের বিচার চায় না। আমরা বলতাম তেলের দাম কত?—যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই আচরণটা দেখতে পাচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে আন্দালিভ রহমান বলেন, ‘এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা—যাঁরা যুদ্ধ করেছেন, যাঁরা এখানে আছেন—তাঁদেরকেও বলে দিই, আপনারা জেন-জিকে প্রতিনিধিত্ব করেন। জামায়াত জেনারেশন হয়ে যাবেন না।’